রসায়ন
এসএসসি ২০২৬ সালের পরীক্ষার জন্য অধ্যায় কৃতক এই সাজেশনে বিগত ৫ বছরের প্রশ্নের নিখুঁত বিশ্লেষণ, ৫ জনের অধিক শিক্ষকের মতামত ও অধ্যায়ের ডাটা এনালাইসিসের উপর ভিত্তিক করে তৈরি করা। তথাপি নিম্নে দেওয়া সাজেশনটি রসায়ন পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সহায়তা করবে।
সম্পূর্ণ সাজেশনটির সূচিপত্রঃ
- একজনরে মানবন্ঠন ও সিলেবাস
- সম্পূর্ণ কমন পেতে দিক-নির্দেশনা
- মূল সাজেশন
- প্রস্তুতির রোডম্যাপ
- SQ এর জন্য দিকনির্দেশনা ও কুইক নোট
- সাজেশনের পিডিএফ ডাউনলোড
একনজরে মানবন্ঠন ও সিলেবাসঃ
রসায়নে তোমাদের ৭৫ মার্ক লিখিত পরীক্ষা ও ২৫ মার্ক ব্যবহারিক পরীক্ষার জন্য নির্ধারিত। লিখিত পরীক্ষায় ৪০মার্কে ৪টা সৃজনশীল, ১০মার্কে ৫টা বর্ণনামূলক ও ২৫মার্কে ২৫টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে হবে। মাধ্যমিক বোর্ডকৃত দেওয়া সিলেবাস ও মানবন্ঠন ডাউনলোড করে দেখতে নিচের ২টি বাটনে ক্লিক করো।
সাজেশন অনুসরণের নির্দেশনা
- সাজেশন পত্রটি সম্পূর্ণ পড়া শেষে অবশ্যই তোমার ফোনে এককপি PDF ফাইল ডাউনলোড করে নিবে। একদম নিচে ডাউনলোডের অপশন দেওয়া আছে। এতে করে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো টেকনিকাল সমস্যা বা তোমার ইন্টারনেট বিচ্ছিন্নতা দেখা দিলে তোমার সমস্যা হবে না।
- মূল সাজেশনে পুরো সিলেবাসের প্রতি অধ্যায়ের টপিকভিত্তিক সাজেশন দেওয়া আছে এবং তারপর প্রস্তুতির রোড ম্যাপ দেওয়া আছে। রোডম্যাপ অনুসরণ করে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো দিয়ে পড়া শুরু করবে। পরিশেষে কুইক নোটের ভিতর সাজেশনে দেওয়া টপিক ও প্রশ্নগুলো এক স্থানে দেওয়া আছে যা শিক্ষার্থী হিসেবে তোমার প্রস্তুতির জন্য সময় বাঁচাবে।
- প্রস্তুতি শুরু করার সময় তোমার পড়াকে ২টি শর্তে ভাগ করবে।
১। যখন কোনো চ্যাপ্টার পড়বে তখন শুধু সেই চ্যাপ্টারই পড়বে অন্যান্য চ্যাপ্টারের চিন্তা নিবে না।
২। চ্যাপ্টারের জন্য যখন CQ প্র্যাক্টিস করবে তখন শুধু CQ করবে এবং যখন MCQ করবে তখন শুধু MCQ করবে। CQ প্র্যাক্টিসের সময় যখন "ক" ও "খ" প্র্যাক্টিস করবে তখন শুধু "ক" ও "খ" প্র্যাক্টিস করবে, একই ভাবে "গ" ও "ঘ" এর সময় শুধু "গ" ও "ঘ" প্র্যাক্টিস করবে। - সাজেশনে দেওয়া টপিক গুলোর কুইক-নোট "অধ্যায়" -এর ওয়েবসাইটে দেওয়া আছে। কুইক-নোটে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যাসিক, লেখার ধরণ, রাইটিং-এর জন্য বেস্ট পয়েন্ট উল্লেখ করা লেখা ও পরীক্ষার হলে দ্রুত মনে করার নোট সুশৃঙ্খল ভাবে সাজিয়ে দেওয়া আছে যা তোমার প্রস্তুতির সময় বাঁচাবে। অবশ্যই পড়া ও পরীক্ষা শুরুর আগে কুইক-নোট দেখে নিবে।
- বর্ণনা মূলক প্রশ্ন ও MCQ TEST এর জন্য আলাদা সেকশন করা আছে ওয়েবসাইটে। সেখানে পরীক্ষা কেন্দ্রিক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বর্ণনা-মূলক-প্রশ্ন ও MCQ দেওয়া আছে। প্রস্তুতি সর্বোচ্চ মজবুজ করতে সেগুলো দেখে নিবে।
মূল সাজেশন
রসায়ন সাজেশনে সুশৃঙ্খল ভাবে অধ্যায় ভাগ করে পরীক্ষার জন্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক উল্লেখ করা হয়েছে। এবং পরিশেষ কিভাবে পড়লে দ্রুত ও সহজে কমন পাওয়া যায় তার রোডম্যাপ দেওয়া হয়েছে।
অধ্যায়-৩/ পদার্থের গঠন (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- পরমানু মডেল
- কৌনিক ভরবেগ, ইলেকট্রনের বেগ, শক্তি
- আপেক্ষিক পারমানবিক ভর
- ইনলেকট্রন বিন্যাসের ব্যাতিক্রম (k,cr,cu)
- আইসোটোপের ব্যবহার
এই অধ্যায় থেকে সৃজনশীল ও বহুনির্বাচনি উপয় প্রশ্ন আসতে পারে তবে শুধু সৃজনশীল আসার সম্ভবনা বেশি। পরীক্ষায় এখান থেকে ১টি সৃজনশীল আসতে পারে। বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন ও দেশসেরা স্কুল গুলোর পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রায় ১৪৪টি বহুনির্বাচনি ও ৫৬টি সৃজনশীল প্রশ্ন এসেছে।
৩য় অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সব বোর্ডসমূহের তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-৪/ পর্যায় সারণি (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- e- বিন্যাসের সাহায্যে পর্যায় সারনিতে অবস্থান নির্ণয়
- মৌলের পর্যায়বৃত্ত ধর্ম
• আয়নিকরণ বিভব
• ইলেকট্রন আসক্তি
• পারমানবিক আকার - হ্যালোচেন মৌলসমূহের বিক্রিয়া
এই অধ্যায় মূলত বহুনির্বাচনির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন ও দেশসেরা স্কুল গুলোর পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রায় ২৪৪টি বহুনির্বাচনি ও ৮৪টি সৃজনশীল প্রশ্ন এসেছে। এইখান থেকে বহুনির্বাচনির পাশাপাশি একটি সৃজনশীল প্রশ্ন পাবে নিশ্চিত পাবে।
৪র্থ অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সব বোর্ডসমূহের তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-৫/ রাসায়নিক বন্ধন (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- আয়নিক বন্ধন গঠন কৌশল চিত্রসহ ও বৈশিষ্ট্য
- সমযোজী বন্ধন গঠন কৌশন চিত্রসহ এবং বৈশিষ্ট্য
- আয়নিক যৌগ পানিতে দ্রবনীয় হলেও
সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। - অষ্টক ও দুইয়ের নিয়ম মানে কি না?
এই অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচন উভয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন ও দেশসেরা স্কুল গুলোর পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রায় ১৬১টি বহুনির্বাচনি ও ৮২টি সৃজনশীল প্রশ্ন এসেছে।
৫ম অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সব বোর্ডসমূহের তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-৬/ মোলের ধারণা ও রাসায়নিক গণনা (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- মোল সম্পর্কিত ম্যাথ
- মোলার দ্রবণ সম্পর্কিত ম্যাথ
- শতকরা সংযুক্তি, স্থুল সংকেত, আনবিক সংকেত
- লিমিটিং বিক্রিয়ক
এই অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচন উভয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন ও দেশসেরা স্কুল গুলোর পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রায় ২১৬টি বহুনির্বাচনি ও ৯৮টি সৃজনশীল প্রশ্ন এসেছে।
৬ষ্ঠ অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সব বোর্ডসমূহের তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-৭/ রাসায়নিক বিক্রিয়া (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- রাসায়নিক বিক্রিয়ার শ্রেণিবিভাগ
- বিশেষ ধরণের রাসায়নিক বিক্রিয়া
- জারণ সংখ্যা নির্ণয়
- লা- শাতেলিয়ার নীতি
এই অধ্যায়টি মূলত বহুনির্বাচন প্রশ্নের জন্য। বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন ও দেশসেরা স্কুল গুলোর পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রায় ১৫৭টি বহুনির্বাচনি ও ৭০টি সৃজনশীল প্রশ্ন এসেছে।
৭ম অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সব বোর্ডসমূহের তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-১১/ খনিজ সম্পদঃ জীবাশ্ম (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- অসম্পৃক্ততার পরীক্ষা
- এসিড/এলকোহল/অ্যালডিহাইড প্রস্তুতি
- কার্বক্সিলেশন
- পলিমার বিক্রিয়া
এই অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচন উভয়ের জন্য সমান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে পরীক্ষা ১-২ বা ৩টি পর্যন্ত সৃজনশীল প্রশ্ন আসার সম্ভবনা আছে। এছাড়াও এই অধ্যায় থেকে পাঁচের অধিক বহুনির্বাচনি প্রশ্ন পাবে। বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন ও দেশসেরা স্কুল গুলোর পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রায় ২০৮টি বহুনির্বাচনি ও ১২০টি সৃজনশীল প্রশ্ন এসেছে।
৮ম অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সব বোর্ডসমূহের তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করো।
প্রস্তুতির অধ্যায়ভিত্তিক রোডম্যাপ
রসায়ন পরীক্ষার জন্য সিলেবাসের সবগুলো অধ্যায়ই গুরুত্বপূর্ণ তবে প্রশ্নের ধরণ ও অধ্যায়ের গুরুত্বের উপর ভিত্তিক করে ৩টি রোড ম্যাপে তুমি তোমার পড়া শুরু করতে পারো।
তোমার যদি সৃজনশীল প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, ১১দশ অধ্যায় > ৬ষ্ঠ অধ্যায় > ৪র্থ অধ্যায় > ও ৫ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এরপর সময় থাকলে ৭ম অধ্যায়। ৭ম অধ্যায় না পড়লেও অন্য ৪টা অধ্যায় থেকে অন্তত ৫টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। ৭ম অধ্যায় সহ ৬টি সৃজনশীল কমন পাবে।
তোমার যদি বহুনির্বাচনি প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, ১১দশ অধ্যায় > ৪র্থ অধ্যায় > ৬ষ্ঠ অধ্যায় ও ৫ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এরপর অতিরিক্ত সময় থাকলে ৭ম ও ৩য় অধ্যায় পড়বে। বহু্নির্বাচনির জন্য "অধ্যায়" কতৃক MCQ TEST প্র্যাক্টিস করবে। "অধ্যায়" এর বাছাইকৃত প্রশ্ন থাকায় যা তোমার MCQ এর প্রস্তুতিকে আরো দ্রুত ও সহজ করবে।
তোমার যদি বহুনির্বাচনি ও বর্ণনামূলক প্রশ্নে সমস্যা থেকে থাকে বা পুরো সিলেবাস বাকি থেকে থাকে তাহলে, ১১দশ অধ্যায় > ৪র্থ অধ্যায় > ৬ষ্ঠ অধ্যায় ও ৫ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়া শুরু করবে।
তোমার যদি বহুনির্বাচনি ও বর্ণনামূলক প্রশ্নে সমস্যা থেকে থাকে বা পুরো সিলেবাস বাকি থেকে থাকে তাহলে, ১১দশ অধ্যায় > ৪র্থ অধ্যায় > ৬ষ্ঠ অধ্যায় ও ৫ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়া শুরু করবে।
কুইক নোট
"অধ্যায়" এর থেকে কুইক নোটের মধ্যে তোমাদের প্রশ্নভিত্তিক সকল টপিককে সুগঠিত ভাবে সাজিয়ে ইম্পোর্টেন্ট পয়েন্ট, মূল কনসেপ্ট(সহজ ভাষায়), মূললেখা, পরীক্ষার হলে সহজে মনে রাখার উপায় ও কঠিন শব্দ-সূত্র-নাম তালিকা সহ নোট করে দেওয়া হয়েছে। কুইকনোট দেখতে নিচের বাটনে ক্লিক করো।
বর্ণনামূলক প্রশ্নের দিকনির্দেশনা
তোমাদের পরীক্ষায় মোট ১০ মার্কে ৫টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে। অধ্যায়ভিত্তিক সকল গুরুত্বপূর্ণ বর্ণনা মূলক প্রশ্ন পড়তে নিচের বাটনে ক্লিক করো।
সাজেশন খুঁজো