পদার্থবিজ্ঞান
এসএসসি ২০২৬ সালের পরীক্ষার জন্য অধ্যায় কৃতক এই সাজেশনে বিগত ৫ বছরের প্রশ্নের নিখুঁত বিশ্লেষণ, ৫ জনের অধিক শিক্ষকের মতামত ও অধ্যায়ের ডাটা এনালাইসিসের উপর ভিত্তিক করে তৈরি করা। তথাপি নিম্নে দেওয়া সাজেশনটি পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সহায়তা করবে।
সম্পূর্ণ সাজেশনটির সূচিপত্রঃ
- একজনরে মানবন্ঠন ও সিলেবাস
- সম্পূর্ণ কমন পেতে দিক-নির্দেশনা
- মূল সাজেশন
- প্রস্তুতির রোডম্যাপ
- SQ এর জন্য দিকনির্দেশনা ও কুইক নোট
- সাজেশনের পিডিএফ ডাউনলোড
একনজরে মানবন্ঠন ও সিলেবাসঃ
পদার্থবিজ্ঞানে তোমাদের ৭৫ মার্ক লিখিত পরীক্ষা ও ২৫ মার্ক ব্যবহারিক পরীক্ষার জন্য নির্ধারিত। লিখিত পরীক্ষায় ৪০মার্কে ৪টা সৃজনশীল, ১০মার্কে ৫টা বর্ণনামূলক ও ২৫মার্কে ২৫টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে হবে। মাধ্যমিক বোর্ডকৃত দেওয়া সিলেবাস ও মানবন্ঠন ডাউনলোড করে দেখতে নিচের ২টি বাটনে ক্লিক করো।
সাজেশন অনুসরণের নির্দেশনা
- সাজেশন পত্রটি সম্পূর্ণ পড়া শেষে অবশ্যই তোমার ফোনে এককপি PDF ফাইল ডাউনলোড করে নিবে। একদম নিচে ডাউনলোডের অপশন দেওয়া আছে। এতে করে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো টেকনিকাল সমস্যা বা তোমার ইন্টারনেট বিচ্ছিন্নতা দেখা দিলে তোমার সমস্যা হবে না।
- মূল সাজেশনে পুরো সিলেবাসের প্রতি অধ্যায়ের টপিকভিত্তিক সাজেশন দেওয়া আছে এবং তারপর প্রস্তুতির রোড ম্যাপ দেওয়া আছে। রোডম্যাপ অনুসরণ করে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো দিয়ে পড়া শুরু করবে। পরিশেষে কুইক নোটের ভিতর সাজেশনে দেওয়া টপিক ও প্রশ্নগুলো এক স্থানে দেওয়া আছে যা শিক্ষার্থী হিসেবে তোমার প্রস্তুতির জন্য সময় বাঁচাবে।
- প্রস্তুতি শুরু করার সময় তোমার পড়াকে ২টি শর্তে ভাগ করবে।
১। যখন কোনো চ্যাপ্টার পড়বে তখন শুধু সেই চ্যাপ্টারই পড়বে অন্যান্য চ্যাপ্টারের চিন্তা নিবে না।
২। চ্যাপ্টারের জন্য যখন CQ প্র্যাক্টিস করবে তখন শুধু CQ করবে এবং যখন MCQ করবে তখন শুধু MCQ করবে। CQ প্র্যাক্টিসের সময় যখন "ক" ও "খ" প্র্যাক্টিস করবে তখন শুধু "ক" ও "খ" প্র্যাক্টিস করবে, একই ভাবে "গ" ও "ঘ" এর সময় শুধু "গ" ও "ঘ" প্র্যাক্টিস করবে। - সাজেশনে দেওয়া টপিক গুলোর কুইক-নোট "অধ্যায়" -এর ওয়েবসাইটে দেওয়া আছে। কুইক-নোটে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যাসিক, লেখার ধরণ, রাইটিং-এর জন্য বেস্ট পয়েন্ট উল্লেখ করা লেখা ও পরীক্ষার হলে দ্রুত মনে করার নোট সুশৃঙ্খল ভাবে সাজিয়ে দেওয়া আছে যা তোমার প্রস্তুতির সময় বাঁচাবে। অবশ্যই পড়া ও পরীক্ষা শুরুর আগে কুইক-নোট দেখে নিবে।
- বর্ণনা মূলক প্রশ্ন ও MCQ TEST এর জন্য আলাদা সেকশন করা আছে ওয়েবসাইটে। সেখানে পরীক্ষা কেন্দ্রিক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বর্ণনা-মূলক-প্রশ্ন ও MCQ দেওয়া আছে। প্রস্তুতি সর্বোচ্চ মজবুজ করতে সেগুলো দেখে নিবে।
মূল সাজেশন
পদার্থবিজ্ঞান সাজেশনে সুশৃঙ্খল ভাবে অধ্যায় ভাগ করে পরীক্ষার জন্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক উল্লেখ করা হয়েছে। এবং পরিশেষ কিভাবে পড়লে দ্রুত ও সহজে কমন পাওয়া যায় তার রোডম্যাপ দেওয়া হয়েছে।
অধ্যায়-১/ ভৌত রাশি এবং পরিমাপ (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- স্লাইড ক্যালিপার্স দিয়ে আয়তন নির্ণয়
• গোলক বা সিলিন্ডার - ভার্নিয়ার স্কেল ও সতকরা ত্রুটি বের করা
- মাত্রা ও একক
গুরুত্বপূর্ণ ম্যাথগুলো,
- আয়তন সংক্রান্ত সমস্যা
- লঘিষ্ঠ গণন নির্ণয়, পরিমাপের নির্ভুল সংক্রান্ত সমস্যা
- ক্ষেত্রফল নির্ণয়
- ভার্নিয়ার সমপাতন নির্ণয়
১ম অধ্যায় মূলত বহুনির্বাচনি ভিত্তিক। এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন না আসার সম্ভবনা বেশি। পরীক্ষায় এখান থেকে ১টি সৃজনশীল আসতে পারে। বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন ও দেশসেরা স্কুল গুলোর পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রায় ১৩১টি বহুনির্বাচনি ও ৪২টি সৃজনশীল প্রশ্ন এসেছে।
১ম অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-২/ গতি (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- গতির সমীকরণ ও ম্যাথ
- পড়ন্ত বস্তুর সূত্র ও উলম্ব গতি
- স্কেলার ও ভেক্টর রাশি
- দূরত্ব, সরণ, দ্রুতি ও বেগ
গুরুত্বপূর্ণ ম্যাথগুলো,
- গ্রাফ সংক্রান্ত সমস্যা
- বেগ ও সময় নির্ণয়
- কোনো বস্তু অতিক্রম করা সম্পর্কিত ম্যাথ
২য় অধ্যায় মূলত সৃজনশীল প্রশ্নের জন্য। এখান থেকে ১-৩টি সৃজনশীল ৩য় অধ্যায়ের সাথে মিক্স করে আসতে পারে। বিগত ৫ বছরে এই অধ্যায় থেকে সকল বোর্ড মিলিয়ে ৯২+ সৃজনশীল প্রশ্ন এসেছে। এছাড়াও ২য় অধ্যায় থেকে অধিক সংখক বহুনির্বাচনি প্রশ্ন আসবে।
২য় অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-৩/ বল (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- ভরবেগ এবং শক্তির সংরক্ষনশীলতা
- নিউটনের দ্বিতীয় সূত্র (F=ma)
- ঘর্ষন বল
- জড়তা অ মৌলিক বল
গুরুত্বপূর্ণ ম্যাথগুলো,
- মিলিত বেগ, গতি ঘর্ষণ সহগ নির্ণয়
- বল, ভরবেগ ও গতি সংক্রান্ত ম্যাথ
- কপিকল সংক্রান্ত ম্যাথ
৩য় অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচন উভয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। তবে ৩য় অধ্যায় থেকে একক ভাবে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভবনা কম। ২য় অধ্যায়ের সাথে মিক্স করে সৃজনশীল প্রশ্ন আসবে। এই অধ্যায় থেকে SQ অ MCQ অধিক আসতে পারে।
৩য় অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-৪/ কাজ, ক্ষমতা ও শক্তি (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- শক্তির নিত্যতা ও রূপান্তর
- কর্মদক্ষতা
- কাজ (W=fs), ক্ষমতা (P=w/t)
- গতিশক্তি বনাম বিভবশক্তি (পার্থক্য ও রূপান্তর)
- নবায়নযোগ্য ও অনবায়ন যোগ্য শক্তি
গুরুত্বপূর্ণ ম্যাথগুলো,
- আনত তলে উঠতে নামতে কৃতকার্য সংক্রান্ত ম্যাথ
- কর্মদক্ষতা ও ক্ষমতা সংক্রান্ত ম্যাথ
- স্প্রিং সংক্রান্ত ম্যাথ
- চৌবাচ্চা বা কুয়া খালি করা সংক্রান্ত ম্যাথ
- পড়ন্ত বস্তুর বিভিন্ন স্থানে শক্তি নির্ণয়
৪র্থ অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচন উভয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন ও দেশসেরা স্কুল গুলোর পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রায় ১৫৬টি বহুনির্বাচনি ও ৭৭টি সৃজনশীল প্রশ্ন এসেছে।
৪র্থ অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-৭/ তরঙ্গ ও শব্দ (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- প্রতিধ্বনি ও v=fλ সম্পর্কিত ম্যাথ
- শব্দের বেশ পরিবর্তন ও নির্ণয়
- কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়
- কুপের গভীরতা/ "x" স্থানে প্রতিধ্বনি হবে কিনা যাচাই
গুরুত্বপূর্ণ ম্যাথগুলো,
- পর্যায়কাল, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক সংক্রান্ত ম্যাথ
- প্রতিধ্বনি শোনা যাবে কিনা/ কত বার
৭ম অধ্যায় থেকে ১টি সৃজনশীল প্রশ্ন নিশ্চিত আসবে এবং এখান থেকে ৩-৫টি বহুনির্বাচনি প্রশ্ন আসতে পারে। অধ্যায়টি উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ তবে SQ এর জন্য তুলনামূলক কম গুরুত্বপূর্ণ।
৭ম অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-৮/ আলোর প্রতিফলন (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিক ও ম্যাথগুলো,
- গোলীয় দর্পনে প্রতিবিম্ব গঠন
- দর্পনের গাণিতিক সমস্যা
• বস্তুর তুলনায় প্রতিবিম্ব কতটুকু বড়-ছোট নির্ণয়
• দর্পনের ও প্রতিবিম্বের দুরুত্ব, ফোকাসের দুরুত্ব নির্ণয় - উত্তল দর্পন ও যানবাহনে দর্পনের ব্যবহার
৮ম অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচন উভয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। কোনো অধ্যায় থেকে ১ প্রশ্ন না আসলে এই অধ্যায় থেকে ২টি সৃজনশীল প্রশ্ন আসতে পারে।
৮ম অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-১০/ স্থির বিদ্যুৎ (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- দুটি বস্তুর ক্রিয়াশীল/ক্রিয়ারত বলের মান নির্ণয়
- কুলম্বের সুত্র ও তড়িৎ বল
- তড়িৎ আবেশ অ ইলেক্ট্রোস্কোপ
- স্থির বিদ্যুতের ব্যবহার
১০ অধ্যায় অন্যান্য অধ্যায়ের থেকে কম গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বর্ণনামূলক প্রশ্ন ও বহুনির্বাচনি আসার সম্ভবনা বেশি। এই অধ্যায় থেকে ০-১টি সৃজনশীল প্রশ্ন আসতে পারে যদি ১টি প্রশ্ন না আসে তবে ৮ম বা (২য়+৩য়) অধ্যায়ে ১টি সৃজনশীল বেশি আসবে।
১০ম অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
প্রস্তুতির অধ্যায়ভিত্তিক রোডম্যাপ
পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য সিলেবাসের সবগুলো অধ্যায়ই গুরুত্বপূর্ণ তবে প্রশ্নের ধরণ ও অধ্যায়ের গুরুত্বের উপর ভিত্তিক করে ৩টি রোড ম্যাপে তুমি তোমার পড়া শুরু করতে পারো।
তোমার যদি সৃজনশীল প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, ২য় অধ্যায় > ৩য় অধ্যায় > ৪র্থ অধ্যায় > ও ৮ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এরপর সময় থাকলে সর্বোচ্চ চেষ্টা করবে ৭ম অধ্যায় শেষ করার।
তোমার যদি বহুনির্বাচনি প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, ২য় অধ্যায় > ৩য় অধ্যায় > ৪র্থ অধ্যায় > ও ১ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এরপর সময় থাকলে সর্বোচ্চ চেষ্টা করবে ৭ম অধ্যায় শেষ করার।
তোমার যদি বহুনির্বাচনি ও বর্ণনামূলক প্রশ্নে সমস্যা থেকে থাকে বা পুরো সিলেবাস বাকি থেকে থাকে তাহলে, ২য় অধ্যায় > ৩য় অধ্যায় > ৭ম অধ্যায় > ও ৮ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এরপর সময় থাকলে সর্বোচ্চ চেষ্টা করবে ১ম ও ৪র্থ অধ্যায় শেষ করার।
তোমার যদি বহুনির্বাচনি ও বর্ণনামূলক প্রশ্নে সমস্যা থেকে থাকে বা পুরো সিলেবাস বাকি থেকে থাকে তাহলে, ২য় অধ্যায় > ৩য় অধ্যায় > ৭ম অধ্যায় > ও ৮ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এরপর সময় থাকলে সর্বোচ্চ চেষ্টা করবে ১ম ও ৪র্থ অধ্যায় শেষ করার।
কুইক নোট
"অধ্যায়" এর থেকে কুইক নোটের মধ্যে পদার্থবিজ্ঞানের তোমাদের প্রশ্নভিত্তিক সকল টপিককে সুগঠিত ভাবে সাজিয়ে ইম্পোর্টেন্ট পয়েন্ট, মূল কনসেপ্ট(সহজ ভাষায়), মূললেখা, পরীক্ষার হলে সহজে মনে রাখার উপায় ও কঠিন শব্দ-সূত্র-নাম তালিকা সহ নোট করে দেওয়া হয়েছে। কুইকনোট দেখতে নিচের বাটনে ক্লিক করো।
বর্ণনামূলক প্রশ্নের দিকনির্দেশনা
পদার্থবিজ্ঞান পরীক্ষায় মোট ১০ মার্কে ৫টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে। অধ্যায়ভিত্তিক সকল গুরুত্বপূর্ণ বর্ণনা মূলক প্রশ্ন পড়তে নিচের বাটনে ক্লিক করো।
সাজেশন খুঁজো