ইংরেজি দ্বিতীয় পত্র (রাইটিং)
এসএসসি ২০২৬ সালের পরীক্ষার জন্য অধ্যায় কৃতক এই সাজেশনে বিগত ৫ বছরের প্রশ্নের নিখুঁত বিশ্লেষণ, ৫ জনের অধিক শিক্ষকের মতামত ও অধ্যায়ের ডাটা এনালাইসিসের উপর ভিত্তিক করে তৈরি করা। তথাপি নিম্নে দেওয়া সাজেশনটি ইংরেজি ২য় পত্র পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সহায়তা করবে।
সম্পূর্ণ সাজেশনটির সূচিপত্রঃ
- একজনরে মানবন্ঠন ও সিলেবাস
- সম্পূর্ণ কমন পেতে দিক-নির্দেশনা
- মূল সাজেশন
- রাইটিং পার্টের কুইক নোট
- গ্রামার পার্টের জন্য দিকনির্দেশনা
- সাজেশনের পিডিএফ ডাউনলোড
একনজরে মানবন্ঠন ও সিলেবাসঃ
ইংরেজি ২য় পত্রে তোমাদেরকে মোট ৬০ মার্কের গ্রামার-পার্ট (Part A) ও ৪০ মার্কের রাইটিং-পার্ট (Part B) প্রশ্নের উত্তর করতে হবে। মাধ্যমিক বোর্ডকৃত দেওয়া সিলেবাস ও মানবন্ঠন ডাউনলোড করে দেখতে নিচের ২টি বাটনে ক্লিক করো।
সাজেশন অনুসরণের নির্দেশনা
- সাজেশন পত্রটি সম্পূর্ণ পড়া শেষে অবশ্যই তোমার ফোনে এককপি PDF ফাইল ডাউনলোড করে নিবে। একদম নিচে ডাউনলোডের অপশন দেওয়া আছে। এতে করে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো টেকনিকাল সমস্যা বা তোমার ইন্টারনেট বিচ্ছিন্নতা দেখা দিলে তোমার সমস্যা হবে না।
- মূল সাজেশনে পুরো মানবন্ঠনের জন্য প্রতি প্রশ্ন ভিত্তিক সাজেশন দেওয়া আছে। পরিশেষে কুইক নোটের ভিতর সাজেশনে দেওয়া টপিক ও প্রশ্নগুলো এক স্থানে দেওয়া আছে যা শিক্ষার্থী হিসেবে তোমার প্রস্তুতির জন্য সময় বাঁচাবে।
- প্রস্তুতি শুরু করার সময় তোমার পড়াকে ২টি শর্তে ভাগ করবে।
১। যখন কোনো প্রশ্নের প্রস্তুতি নেওয়ার সময় তখন শুধু সেই ধরণের প্রশ্নই পড়বে। অন্যান্য প্রশ্নের চিন্তা নিবে না। ( উদাঃ "প্যারাগ্রাফ" পড়ার সময় একাধারে শুধু প্যারাগ্রাফ পড়বে )
২। রাইটিং-এর যখন প্রস্তুতি নিবে, তখন শুধু রাইটিং পড়বে এবং গ্রামার-এর যখন প্রস্তুতি নিবে তখন শুধু গ্রামার পড়বে। - সাজেশনে দেওয়া টপিক গুলোর কুইক-নোট "অধ্যায়" -এর ওয়েবসাইটে দেওয়া আছে। কুইক-নোটে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যাসিক, লেখার ধরণ, রাইটিং-এর জন্য বেস্ট পয়েন্ট উল্লেখ করা লেখা ও পরীক্ষার হলে দ্রুত মনে করার নোট সুশৃঙ্খল ভাবে সাজিয়ে দেওয়া আছে যা তোমার প্রস্তুতির সময় বাঁচাবে। অবশ্যই পড়া ও পরীক্ষা শুরুর আগে কুইক-নোট দেখে নিবে।
মূল সাজেশন
Writing Paragraph (কুইক নোটে সকল প্যারাগ্রাফ দেওয়া আছে)
- A Winter Morning***
- Drug Addiction**
- The July Revolution-2024**
- Our National Flag***
- Price Hike**
- Traffic Jam***
- A School Library**
- Deforestation***
- A Tea Stall***
- Environment Pollution***
- A Street Hawker**
- Tree Plantation***
- Load-shedding***
- Importance of Early Rising**
- Water Pollution***
- A Farmer/ The Life of a Farmer***
- A Book Fair I have Recently Visited***
- A School Magazine***
Formal Letters / Applications (কুইক নোটে সকল বিষয় দেওয়া আছে)
- Seeking permission to go on a study tour***
- Prayer for a testimonial**
- Request for setting up a canteen***
- Application for relief goods for the flood affected**
- Application for opening a debating club***
- Application for arranging some extra classes on English**
- Request for enhancing library facilities***
- Application for increasing common room facilities***
- Prayer for full free studentship / financial help***
- Request for setting up a Computer Club***
Writing Short Compositions (কুইক নোটে সকল বিষয় দেওয়া আছে)
- The July Revolution 2024 in Bangladesh***
- My Aim in Life**
- The Importance of Physical Exercise***
- Science in Everyday life***
- Population Problem in Bangladesh**
- A Journey by boat I Enjoyed***
- The Game I Like Most***
- Computer**
- Duties of a student***
- The Season I Like Most***
- My Favourite Hobby
কমন কনসেপ্ট (কুইক নোটে সকল বিষয় দেওয়া আছে)
কমন কনসেপ্ট হচ্ছে কিছু কনসেপ্ট যেগুলো পড়লে বা জানা থাকলে তুমি Paragraph, Letter বা Application ও Composition এর মধ্যে ২ বা ৩টি প্রশ্নই কমন পেতে পারবে। যেমনঃ "Journey by Boat/Train/Bus" - এটার কনসেপ্ট তোমার জানা থাকলে পরীক্ষায় Paragraph, Letter ও Composition যেটায় আসুক তুমি শুধু সেটা লেখার ফর্মেট অনুসরণ করে লেখে আসতে পারবে।
- Deforestation/ Tree Plantation
- A Journey by Boat/Bus/Train
- A School Library/Magazine
- Drug Addiction
- Science in Everyday life/Computer
পড়ার রোড ম্যাপ
দ্রুত সিলেবাস শেষ করে কমন পাওয়ার জন্য তোমাকে প্রথমে নিশ্চিত করতে হবে তুমি কমন কনসেপ্ট গুলো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। এরপর তুমি প্রতি প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ (***) স্টার দেওয়া টপিক গুলোকে কুইক-নোট থেকে ভালো ভাবে পড়ে প্রস্তুতি নিবে। এরপর (**) দেওয়া টপিক গুলোর প্রস্তুতি নিবে। রাইটিং-পার্টের কুইক নোট
"অধ্যায়" এর থেকে কুইক নোটের মধ্যে তোমাদের রাইটিং পার্টের প্রতি প্রশ্নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মূল কুইকনোট দিয়ে দেওয়া হয়েছে। কুইকনোটে প্রশ্নভিত্তিক সকল টপিককে সুগঠিত ভাবে সাজিয়ে ইম্পোর্টেন্ট পয়েন্ট, মূল কনসেপ্ট(সহজ ভাষায়), মূললেখা, পরীক্ষার হলে সহজে মনে রাখার উপায় ও নতুন ইংরেজি শব্দের শব্দার্থ সহ নোট করে দেওয়া হয়েছে। কুইকনোট দেখতে নিচের বাটনে ক্লিক করো।
গ্রামার পার্টের জন্য দিকনির্দেশনা
(তুমি যদি ১০ ফেব্রুয়ারির আগে এই লেখাটি দেখে থাকো তাহলে গ্রামের পার্টের সাজেশন এখনো অ্যাড করা হয় নাই গ্রামার পার্টের ফাইনাল সাজেশন এখনো আপলোড হয় নাই, আপলোড হলে এই লেখা আর দেখা যাবে না) গ্রামার পার্টের ফাইনাল সাজেশন দেখতে নিচের দেওয়া বাটনে ক্লিক করো।
সাজেশন খুঁজো