বিজ্ঞান

এসএসসি ২০২৬ সালের পরীক্ষার জন্য অধ্যায় কৃতক এই সাজেশনে বিগত ৫ বছরের প্রশ্নের নিখুঁত বিশ্লেষণ, ৫ জনের অধিক শিক্ষকের মতামত ও অধ্যায়ের ডাটা এনালাইসিসের উপর ভিত্তিক করে তৈরি করা। তথাপি নিম্নে দেওয়া সাজেশনটি বিজ্ঞান পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সহায়তা করবে। 

সম্পূর্ণ সাজেশনটির সূচিপত্রঃ   

  • একজনরে মানবন্ঠন ও সিলেবাস
  • সম্পূর্ণ কমন পেতে দিক-নির্দেশনা 
  • মূল সাজেশন
  • SQ এর জন্য দিকনির্দেশনা 
  • কুইক নোট
  • সাজেশনের পিডিএফ ডাউনলোড 


একনজরে মানবন্ঠন ও সিলেবাসঃ

বিজ্ঞান-তে তোমাদেরকে মোট ৫টি সৃজনশীল, ৩০টি বহুনির্বাচনি ও ৫টি বর্ণনা মূলক প্রশ্নের উত্তর করতে হবে। মাধ্যমিক বোর্ডকৃত দেওয়া সিলেবাস ও মানবন্ঠন ডাউনলোড করে দেখতে নিচের ২টি বাটনে ক্লিক করো। 




সাজেশন অনুসরণের নির্দেশনা

  • সাজেশন পত্রটি সম্পূর্ণ পড়া শেষে অবশ্যই তোমার ফোনে এককপি PDF ফাইল ডাউনলোড করে নিবে। একদম নিচে ডাউনলোডের অপশন দেওয়া আছে। এতে করে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো টেকনিকাল সমস্যা বা তোমার ইন্টারনেট বিচ্ছিন্নতা দেখা দিলে তোমার সমস্যা হবে না। 

  • মূল সাজেশনে পুরো সিলেবাসের অধ্যায় ও টপিক ভিত্তিক সাজেশন দেওয়া আছে। এবং কোন টপিক থেকে কি ধরণের প্রশ্ন আসতে পারে তা উল্লেখ করে দেওয়া আছে। পরিশেষ কোন অধ্যায় থেকে শুরু করে কোন অধ্যায়ের প্রস্তুতি নিলে শিক্ষার্থী হিসেবে তোমার জন্য ভালো হবে তার রোড ম্যাপ দেওয়া আছে। 

  • প্রস্তুতি শুরু করার সময় তোমার পড়াকে ২টি শর্তে ভাগ করবে।
    ১। যখন কোনো অধ্যায়ের পড়বে তখন শুধু সেই চ্যাপ্টারই পড়বে অন্যান্য চ্যাপ্টারের চিন্তা নিবে না।
    ২। একটি অধ্যায়ের জন্য যখন যখন MCQ-এর প্রস্তুতি নিবে তখন শুধু MCQ-এর নিবে। যখন CQ/SQ এর প্রস্তুতি নিবে তখন শুধু CQ/SQ এর নিবে। 

  • সাজেশনে দেওয়া চ্যাপ্টার গুলোর কুইক-নোট "অধ্যায়" -এর ওয়েবসাইটে দেওয়া আছে। কুইক-নোটে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যাসিক, সহজ বর্ণনা ও পরীক্ষার হলে দ্রুত মনে করার নোট দেওয়া আছে যা তোমার প্রস্তুতির সময় বাঁচাবে। অবশ্যই পড়া ও পরীক্ষা শুরুর আগে কুইক-নোট দেখে নিবে। 

  • বর্ণনা মূলক প্রশ্ন ও MCQ এর জন্য আলাদা মডেল টেস্ট সেকশন করা আছে ওয়েবসাইটে। সেখানে পরীক্ষা কেন্দ্রিক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বর্ণনা-মূলক-প্রশ্ন ও MCQ দেওয়া আছে। প্রস্তুতি সর্বোচ্চ মজবুজ করতে MCQ Test দিবে ও বাছাইকৃত SQ-গুলো দেখে নিবে।

শিক্ষার্থীদের মধ্যে অনেকের ভিতর দেখা যায় সাজেশন জানে ঠিকি তবে প্রকৃতভাবে সাজেশন অনুসরণ না করায় কমন পেয়েও লেখে আসতে পারে না। অধ্যায়ের সাজেশন সমূহ সুগঠিত ভাবে দেওয়া থাকে। তাই উপরের নির্দেশনা মত সাজেশন ফলো করতে পারলে তোমার জন্য ১০০% সঠিক উত্তর করা সহজতর হবে।

মূল সাজেশন 

১ম অধ্যায় - উন্নত জীবনধারা MCQ
গুরুত্বপূর্ণ টপিকঃ
  • BMI ও BMR (নির্ণয় ও ব্যাখ্যা)
  • ভিটামিন সমূহের উৎস ও অভাবজনিত রোগ
  • সুষম খাদ্য, খাদ্য পিরামিড, খাদ্য সংরক্ষণ
  • মাদক ও এর ক্ষতিকর দিক
অধ্যায়টি মূলত বহুনির্বাচনির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও ০-১টি সৃজনশীল আসতে পারে।

২য় অধ্যায় - জীবনের জন্য পানি SQ
গুরুত্বপূর্ণ টপিকঃ

  • পানির ফিল্টারেশন ও ক্লোরিনেশন
  • পানির pH মান, DO, BOD, COD এবং জলজ প্রানীর জন্য গুরুত্ব
  • পানির খরচা এর কারণ গুলো
  • বৈশ্বিক উষ্ণতা ও মিঠা পানির হুমকি
  • পানির দূষণ ও প্রতিকার
অধ্যায়টি তুলনামূলক সহজ ও এই অধ্যায় থেকে ১টি সৃজনশীল প্রশ্ন পাওয়ার সম্ভবনা থাকে। সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট "পানির ফিল্টারেশন ও ক্লোরিনেশন" ও "পানির pH মা....জলজ প্রানীর জন্য গুরুত্ব"। বর্ণনামূলক প্রশ্নের জন্য "বৈশ্বিক উষ্ণতা ও মিঠা পানির হুমকি" গুরুত্বপূর্ণ। 

৩য় অধ্যায় - হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ
গুরুত্বপূর্ণ টপিকঃ

  • রক্তের উপাদান ও কাজ, হৃদপিন্ডের গঠন ও রক্ত সঞ্চালন
  • রক্তের গ্রুপ ও Rh ফ্যাক্টর, রক্তচাপ
  • হার্ট এটাক অ এনজিনা হওয়ার কারণ, লক্ষণ, প্রতিরোধ
অধ্যায়টি মূলত সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের জন্য অতি গুরুত্বপূর্ণ। এ অধ্যায় থেকে ২টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এবং ৭টির অধিক বহুনির্বাচনি প্রশ্ন আসতে পারে। 

৭ম অধ্যায় - অম্ল, ক্ষারক ও লবনের ব্যবহার CQ
গুরুত্বপূর্ণ টপিকঃ
  • দৈন্দিন জীবনে pH এর গুরুত্ব ও মান 
  • ক্ষারক vs ক্ষার, প্রশমন বিক্রিয়া
  • লিটমাস পেপার ও মিথাইল অরেঞ্জ ব্যবহার করে এসিড ও ক্ষারক নির্ণয়
  • এসিডের ব্যবহার, সাবধানতা, অপব্যবহার ও আইন
অধ্যায়টি মূলত সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের জন্য অতি গুরুত্বপূর্ণ। এ অধ্যায় থেকে ১-২টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এবং ৪টির অধিক বহুনির্বাচনি প্রশ্ন আসতে পারে। 

১০ম অধ্যায় - এসো বলকে জানি CQ
গুরুত্বপূর্ণ টপিকঃ

  • F=ma এর ম্যাথ ও জড়তার বাস্তব উদাহরণ
  • ৪টি মৌলিক বল, স্পর্শ ও অস্পর্শ বল
  • ঘর্ষন বলের প্রকারভেগ, সুবিধা vs অসুবিধা
  • সাম্য ও অসাম্য বল
অধ্যায়টি মূলত সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এ অধ্যায় থেকে অন্তত ১-২টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। 

১১শ অধ্যায় - প্রত্যাহিক জীবনে তড়িৎ mcQ
গুরুত্বপূর্ণ টপিকঃ

  • kWh ও বিদ্যুত বিল নির্ণয় ম্যাথ
  • তড়িৎ বিশ্লেষণ ও প্রলেপন (এর গুরুত্ব)
  • IPS ও UPS, বর্তনী নকশা 
  • ফিউস এবং সার্কিট বেকারের গুরুত্ব
অধ্যায়টি মূলত বহুনির্বাচনি প্রশ্নের জন্য অতি গুরুত্বপূর্ণ। এ অধ্যায় থেকে অন্তত ১টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে। 


অধ্যাভিত্তিক রোড ম্যাপ

 বিজ্ঞান পরীক্ষার জন্য সিলেবাসের সবগুলো অধ্যায়ই গুরুত্বপূর্ণ তবে প্রশ্নের ধরণ ও অধ্যায়ের গুরুত্বের উপর ভিত্তিক করে ৩টি রোড ম্যাপে তুমি তোমার পড়া শুরু করতে পারো। 

তোমার যদি সৃজনশীল প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, ৩য় অধ্যায় > ৭ম অধ্যায় > ১০ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এবং অবশ্যই ১১ বা ২ বা ১ থেকে যেকোনো একটি অধ্যায় ব্যাকাপ হিসেবে পরে নিবে। 

তোমার যদি বহুনির্বাচনি প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, ১১শ অধ্যায় > ৩য় অধ্যায় > ১ম অধ্যায় > ৭ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এবং সময় থাকলে ১০ম ও ২য় অধ্যাইয়ের MCQ পড়ে নিবে।

তোমার যদি বহুনির্বাচনি ও বর্ণনামূলক প্রশ্নে সমস্যা থেকে থাকে বা পুরো সিলেবাস বাকি থেকে থাকে তাহলে, ৩য় অধ্যায় > ১০ম অধ্যায় > ৭ম অধ্যায় > ১১শ অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। 

কুইক নোট

"অধ্যায়" এর থেকে কুইক নোটের মধ্যে বিজ্ঞানের তোমাদের পরীক্ষা কেন্দ্রিক সকল অধ্যায়কে সুগঠিত ভাবে সাজিয়ে অধ্যায়ের ইম্পোর্টেন্ট পয়েন্ট, মূল কনসেপ্ট(সহজ ভাষায়), মূললেখা, গুরুত্বপূর্ণ নাম-ঘটনা-তারিখ-সংজ্ঞার লিস্ট, পরীক্ষার হলে সহজে মনে রাখার উপায় নোট করে দেওয়া হয়েছে। কুইকনোট দেখতে নিচের বাটনে ক্লিক করো। 

 SQ এর জন্য দিকনির্দেশনা 

বিজ্ঞান এর জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন ও দিক নির্দেশনা গুলো নিচে দেওয়া বাটন থেকে সরাসরি পড়ে নিতে পারবে। (এখানে সময়ের সাথে সাথে আরো প্রশ্ন অ্যাড হতে পারে তাই পরীক্ষার আগে অবশ্যই অধ্যায়-এর ওয়েবসাইট দেখে নিবে)

সাজেশনের পিডিএফ ডাউনলোড 

সাজেশনের পিডিএফটি অফলাইনে সেভ রাখতে ডাউনলোড বাটনে ক্লিক করো।