বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

এসএসসি ২০২৬ সালের পরীক্ষার জন্য অধ্যায় কৃতক এই সাজেশনে বিগত ৫ বছরের প্রশ্নের নিখুঁত বিশ্লেষণ, ৫ জনের অধিক শিক্ষকের মতামত ও অধ্যায়ের ডাটা এনালাইসিসের উপর ভিত্তিক করে তৈরি করা। তথাপি নিম্নে দেওয়া সাজেশনটি ইতিহাস পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সহায়তা করবে। 

সম্পূর্ণ সাজেশনটির সূচিপত্রঃ   

  • একজনরে মানবন্ঠন ও সিলেবাস
  • সম্পূর্ণ কমন পেতে দিক-নির্দেশনা 
  • মূল সাজেশন
  • SQ এর জন্য দিকনির্দেশনা 
  • কুইক নোট
  • সাজেশনের পিডিএফ ডাউনলোড 


একনজরে মানবন্ঠন ও সিলেবাসঃ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা-তে তোমাদেরকে মোট ৫টি সৃজনশীল, ৩০টি বহুনির্বাচনি ও ৫টি বর্ণনা মূলক প্রশ্নের উত্তর করতে হবে। মাধ্যমিক বোর্ডকৃত দেওয়া সিলেবাস ও মানবন্ঠন ডাউনলোড করে দেখতে নিচের ২টি বাটনে ক্লিক করো। 




সাজেশন অনুসরণের নির্দেশনা

  • সাজেশন পত্রটি সম্পূর্ণ পড়া শেষে অবশ্যই তোমার ফোনে এককপি PDF ফাইল ডাউনলোড করে নিবে। একদম নিচে ডাউনলোডের অপশন দেওয়া আছে। এতে করে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো টেকনিকাল সমস্যা বা তোমার ইন্টারনেট বিচ্ছিন্নতা দেখা দিলে তোমার সমস্যা হবে না। 

  • মূল সাজেশনে পুরো সিলেবাসের অধ্যায় ও টপিক ভিত্তিক সাজেশন দেওয়া আছে। এবং কোন টপিক থেকে কি ধরণের প্রশ্ন আসতে পারে তা উল্লেখ করে দেওয়া আছে। পরিশেষ কোন অধ্যায় থেকে শুরু করে কোন অধ্যায়ের প্রস্তুতি নিলে শিক্ষার্থী হিসেবে তোমার জন্য ভালো হবে তার রোড ম্যাপ দেওয়া আছে। 

  • প্রস্তুতি শুরু করার সময় তোমার পড়াকে ২টি শর্তে ভাগ করবে।
    ১। যখন কোনো অধ্যায়ের পড়বে তখন শুধু সেই চ্যাপ্টারই পড়বে অন্যান্য চ্যাপ্টারের চিন্তা নিবে না।
    ২। একটি অধ্যায়ের জন্য যখন যখন MCQ-এর প্রস্তুতি নিবে তখন শুধু MCQ-এর নিবে। যখন CQ/SQ এর প্রস্তুতি নিবে তখন শুধু CQ/SQ এর নিবে। 

  • সাজেশনে দেওয়া চ্যাপ্টার গুলোর কুইক-নোট "অধ্যায়" -এর ওয়েবসাইটে দেওয়া আছে। কুইক-নোটে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যাসিক, সহজ বর্ণনা ও পরীক্ষার হলে দ্রুত মনে করার নোট দেওয়া আছে যা তোমার প্রস্তুতির সময় বাঁচাবে। অবশ্যই পড়া ও পরীক্ষা শুরুর আগে কুইক-নোট দেখে নিবে। 

  • বর্ণনা মূলক প্রশ্ন ও MCQ এর জন্য আলাদা মডেল টেস্ট সেকশন করা আছে ওয়েবসাইটে। সেখানে পরীক্ষা কেন্দ্রিক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বর্ণনা-মূলক-প্রশ্ন ও MCQ দেওয়া আছে। প্রস্তুতি সর্বোচ্চ মজবুজ করতে MCQ Test দিবে ও বাছাইকৃত SQ-গুলো দেখে নিবে।

শিক্ষার্থীদের মধ্যে অনেকের ভিতর দেখা যায় সাজেশন জানে ঠিকি তবে প্রকৃতভাবে সাজেশন অনুসরণ না করায় কমন পেয়েও লেখে আসতে পারে না। অধ্যায়ের সাজেশন সমূহ সুগঠিত ভাবে দেওয়া থাকে। তাই উপরের নির্দেশনা মত সাজেশন ফলো করতে পারলে তোমার জন্য ১০০% সঠিক উত্তর করা সহজতর হবে।

মূল সাজেশন 

২য় অধ্যায় - বিশ্বসভ্যতা (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে) 
গুরুত্বপূর্ণ টপিকঃ
  • ৪টি সভ্যতা ( মিশরীয়,সিন্ধু,গ্রিক,রোমান) এবং মধ্যাকার পার্থক্য
  • সিন্ধু ও রোমান সভ্যতার সাথে আধুনিক যুগের তুলনা
  • মেসোপটেমীয় সভ্যতা
অধ্যায়টি মূলত বহুনির্বাচনির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও ১টি সৃজনশীল আসতে পারে।

৪র্থ অধ্যায় - প্রাচীন বাংলার রাজনৈতিক ইসিহাস (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে) 
গুরুত্বপূর্ণ টপিকঃ

  • পাল বংশ
    • গোপাল
    • ধর্মপাল
    • শাসন ব্যবস্থা
  • সেনবংশ
    • বিজয় সেন
    • লক্ষণ সেন ও পরাজয়
  • বাংলায় পুন্ডনগরের গুরুত্ব
  • প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার কাঠামো ও সম্পূর্ণ সময়কাল
অধ্যায়টি তুলনামূলক কঠিন লাগতে পারে। এই অধ্যায় থেকে ১-২টি সৃজনশীল প্রশ্ন আসবে।

৬ষ্ঠ অধ্যায় - মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে) 
গুরুত্বপূর্ণ টপিকঃ

  • ইখতিয়ার উদ্দিন মু. বি. ব. খি. এর বাংলা জয়। 
  • বাংলার স্বাধীন সুলতান ও মুঘলদের বিরুদ্ধে বারো ভূঁইয়াদের বীরত্ব
  • সুবেদার ইসলাম খান ও বাংলার শেষ নবাব
  • শেরশাহ এর অবদান ও আফগান শাসন পতন
অধ্যায়টি মূলত সৃজনশীল গুরুত্বপূর্ণ। এ অধ্যায় থেকে ১-২টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এবং ৫টির অধিক বহুনির্বাচনি প্রশ্ন আসতে পারে। 

৮ম অধ্যায় - বাংলায় ইংরেজ শাসন সুচনাপর্ব (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে) 
গুরুত্বপূর্ণ টপিকঃ
  • পলাশী ও বক্সারের যুদ্ধ
  • ১৭৬৫ সালে ই.ই. কম্পানির দেওয়ানি লাভ - গুরুত্ব ও বাংলার রাজনৈতিক - অর্থনৈতিক পরিবর্তন
  • লর্ড কর্নওয়ালিস এর প্রবর্তিত ব্যবস্থার পটভূমি ও ফলাফল
অধ্যায়টি মূলত সৃজনশীল প্রশ্নের জন্য অতি গুরুত্বপূর্ণ। এ অধ্যায় থেকে ২টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে।

৯ম অধ্যায় - ইংরেজি শাসন আমলে বাংলার প্রতিরোধ... (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে) 
গুরুত্বপূর্ণ টপিকঃ

  • নীল বিদ্রোহ, নবজাগরণ
  • ইংরেজদের বিরুদ্ধে কৃষক, সাধারণ মানুষদের প্রতিরোধ আন্দোলন
অধ্যায়টি মূলত বহুনির্বাচনি প্রশ্নের জন্য অতি গুরুত্বপূর্ণ। এ অধ্যায় থেকে অন্তত ১টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে। এছাড়া ৮ম অধ্যায়ের সাথে মিলিয়ে মোট ৩টি প্রশ্ন এই দুইটি অধ্যায় থেকে আসতে পারে। এই অধ্যায় থেকে ৫টির অধিক বহুনির্বাচনি প্রশ্ন আসতে পারে। 

১৩শ অধ্যায় - সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে) 
গুরুত্বপূর্ণ টপিকঃ

  • ১৯৭০ এর নির্বাচনের গুরুত্ব
  • নির্বাচনের ফলাফল ও মুক্তিযুদ্ধের সূচনা 
  • মুজিবনগর সরকার গঠন ও মুক্তিযুদ্ধে ভূমিকা
  • মুক্তিযুদ্ধে বিভিন্ন পেশার মানুষের ভূমিকা
  • বিশ্বমানচিত্রে বাংলাদেশের আত্মপ্রকাশ

অধ্যায়টি মূলত সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ ও ৪র্থ অধ্যায়ের থেকে তুলনামূলক সহজ। এ অধ্যায় থেকে অন্তত ১টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে।

অধ্যাভিত্তিক রোড ম্যাপ

 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষার জন্য সিলেবাসের সবগুলো অধ্যায়ই গুরুত্বপূর্ণ তবে প্রশ্নের ধরণ ও অধ্যায়ের গুরুত্বের উপর ভিত্তিক করে ৩টি রোড ম্যাপে তুমি তোমার পড়া শুরু করতে পারো। 

তোমার যদি সৃজনশীল প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, (৮ম+৯ম) অধ্যায় > ৪র্থ অধ্যায় > ৬ষ্ঠ অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এবং অবশ্যই চেষ্টা করবে ১৩ বা ২ থেকে যেকোনো একটি অধ্যায় ব্যাকাপ হিসেবে পরে নিতে। 

তোমার যদি বহুনির্বাচনি প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, ২য় অধ্যায় > ১৩শ অধ্যায় > ৯ম অধ্যায় > ৪র্থ অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এবং সময় থাকলে ৮ম ও ৬ষ্ঠ অধ্যাইয়ের MCQ পড়ে নিবে।

তোমার যদি বহুনির্বাচনি ও বর্ণনামূলক প্রশ্নে সমস্যা থেকে থাকে বা পুরো সিলেবাস বাকি থেকে থাকে তাহলে, (৮ম+৯ম) অধ্যায় > ৪র্থ/১৩শ অধ্যায় > ৬ষ্ঠ অধ্যায় > ২য় অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। 

কুইক নোট

"অধ্যায়" এর থেকে কুইক নোটের মধ্যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতার পরীক্ষা কেন্দ্রিক সকল অধ্যায়কে সুগঠিত ভাবে সাজিয়ে অধ্যায়ের ইম্পোর্টেন্ট পয়েন্ট, সময়কাল, মূল ঘটনা(সহজ ভাষায়), মূললেখা, গুরুত্বপূর্ণ নাম-ঘটনা-তারিখ-সংজ্ঞার লিস্ট, পরীক্ষার হলে সহজে মনে রাখার উপায় নোট করে দেওয়া হয়েছে। কুইকনোট দেখতে নিচের বাটনে ক্লিক করো। 

 SQ এর জন্য দিকনির্দেশনা 

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এর জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন ও দিক নির্দেশনা গুলো নিচে দেওয়া বাটন থেকে সরাসরি পড়ে নিতে পারবে। (এখানে সময়ের সাথে সাথে আরো প্রশ্ন অ্যাড হতে পারে তাই পরীক্ষার আগে অবশ্যই অধ্যায়-এর ওয়েবসাইট দেখে নিবে)

সাজেশনের পিডিএফ ডাউনলোড 

সাজেশনের পিডিএফটি অফলাইনে সেভ রাখতে ডাউনলোড বাটনে ক্লিক করো।