গনিত
এসএসসি ২০২৬ সালের পরীক্ষার জন্য অধ্যায় কৃতক এই সাজেশনে বিগত ৫ বছরের
প্রশ্নের নিখুঁত বিশ্লেষণ, ৫ জনের অধিক শিক্ষকের মতামত ও অধ্যায়ের ডাটা
এনালাইসিসের উপর ভিত্তিক করে তৈরি করা। তথাপি নিম্নে দেওয়া সাজেশনটি গনিত পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সহায়তা
করবে।
সম্পূর্ণ সাজেশনটির সূচিপত্রঃ
- একজনরে মানবন্ঠন ও সিলেবাস
- সম্পূর্ণ কমন পেতে দিক-নির্দেশনা
- মূল সাজেশন
- অধ্যায়ভিত্তিক রোডম্যাপ
- SQ এর জন্য দিকনির্দেশনা ও কুইক নোট
- সাজেশনের পিডিএফ ডাউনলোড
একনজরে মানবন্ঠন ও সিলেবাসঃ
গনিত পরীক্ষায় ৫০মার্কে ৫টা সৃজনশীল, ২০মার্কে ১০টা বর্ণনামূলক ও ৩০মার্কে ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে হবে। মাধ্যমিক বোর্ডকৃত দেওয়া
সিলেবাস ও মানবন্ঠন ডাউনলোড করে দেখতে নিচের ২টি বাটনে ক্লিক করো।
সাজেশন অনুসরণের নির্দেশনা
-
সাজেশন পত্রটি সম্পূর্ণ পড়া শেষে অবশ্যই তোমার ফোনে এককপি PDF ফাইল
ডাউনলোড করে নিবে। একদম নিচে ডাউনলোডের অপশন দেওয়া আছে। এতে করে পরীক্ষা
দিতে যাওয়ার আগে কোনো টেকনিকাল সমস্যা বা তোমার ইন্টারনেট বিচ্ছিন্নতা
দেখা দিলে তোমার সমস্যা হবে না।
-
মূল সাজেশনে পুরো সিলেবাসের প্রতি অধ্যায়ের টপিকভিত্তিক সাজেশন দেওয়া
আছে এবং তারপর প্রস্তুতির রোড ম্যাপ দেওয়া আছে। রোডম্যাপ অনুসরণ করে আগে
সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো দিয়ে পড়া শুরু করবে। পরিশেষে কুইক নোটের
ভিতর সাজেশনে দেওয়া টপিক ও প্রশ্নগুলো এক স্থানে দেওয়া আছে যা শিক্ষার্থী
হিসেবে তোমার প্রস্তুতির জন্য সময় বাঁচাবে।
-
প্রস্তুতি শুরু করার সময় তোমার পড়াকে ২টি শর্তে ভাগ করবে।
১। যখন কোনো চ্যাপ্টার পড়বে তখন শুধু সেই চ্যাপ্টারই পড়বে অন্যান্য চ্যাপ্টারের চিন্তা নিবে না।
২। চ্যাপ্টারের জন্য যখন CQ প্র্যাক্টিস করবে তখন শুধু CQ করবে এবং যখন MCQ করবে তখন শুধু MCQ করবে। CQ প্র্যাক্টিসের সময় যখন "ক" ও "খ" প্র্যাক্টিস করবে তখন শুধু "ক" ও "খ" প্র্যাক্টিস করবে, একই ভাবে "গ" এর সময় শুধু "গ" প্র্যাক্টিস করবে।
-
সাজেশনে দেওয়া টপিক গুলোর কুইক-নোট "অধ্যায়"
-এর ওয়েবসাইটে দেওয়া আছে। কুইক-নোটে শুধু মাত্র গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সূত্র-সমীকরণ লিস্ট, গুরুত্বপূর্ণ ব্যাসিক ও পরীক্ষার হলে
দ্রুত মনে করার নোট সুশৃঙ্খল ভাবে সাজিয়ে দেওয়া আছে যা তোমার প্রস্তুতির
সময় বাঁচাবে। অবশ্যই পড়া ও পরীক্ষা শুরুর আগে কুইক-নোট দেখে
নিবে।
-
বর্ণনা মূলক প্রশ্ন ও MCQ TEST এর জন্য আলাদা সেকশন করা আছে ওয়েবসাইটে।
সেখানে পরীক্ষা কেন্দ্রিক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বর্ণনা-মূলক-প্রশ্ন ও MCQ
দেওয়া আছে। প্রস্তুতি সর্বোচ্চ মজবুজ করতে সেগুলো দেখে নিবে।
মূল সাজেশন
গনিত সাজেশনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে গনিতের অধ্যায় গুলো ৪টি বিভাগের
ভাগ করা। প্রতিটি বিভাগ থেকে ২টি সৃজনশীল প্রশ্ন আসবে। এক্ষেত্রের প্রথমে
সিলেবাসের অধ্যায় সমূহকে পরীক্ষাকেন্দ্রিক টপিক ভিত্তিক বিশ্লেষণ করে এরপর
পরবর্তী ধাপে কোন বিভাগের জন্য কোন অধ্যায় গুরুত্বপূর্ণ ও তুলনামূলক সহজ হবে তা
বিশ্লেষণ করা হবে। গনিত সিলেবাসের বিভাগ সমুহঃ
- (ক) বীজগনিত ( অধ্যায়ঃ ২,৩,১১)
- (খ) জ্যামিতি (অধ্যায়ঃ ৭,৮)
- (গ) ত্রিকোণমিতি (অধ্যায়ঃ ৯,১৬)
- (ঘ) পরিসংখ্যান (অধ্যায়ঃ ১৭)
ক - বীজগনিত
অধ্যায়-২/ সেট ও ফাংশন (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
যে কনসেপ্ট গুলো থেকে ১০০% প্রশ্ন পাবে,
- শক্তি সেট P(A)
- ফাংশনের মান নির্ণয়
- অন্বয় ও ডোম-রেঞ্জ
- কার্তেসীয় গুণজ
গুরুত্বপূর্ণ টপিকগুলো যা তোমার জানা ও চর্চা করা প্রয়োজন,
- সেট গঠন পদ্ধতি (তালিকা থেকে সেট গঠন) ও উপসেট
- সংযোগ সেট, ছেদ সেট, এবং সেটের অন্তর
- ফাংশনের মান নির্ণয়, ফাংশনটি এক-এক কি না তা যাচাই এবং অন্বয় থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা
এই অধ্যায়টি বীজগণিত বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেট অধ্যায়
থেকে ৮০% নিশ্চয়তা দিয়ে একটা সৃজনশীল আসবেই এবং বীজগনিতের তুলনায় সেট করা
বেশি সহজ। উপরের ৭টা কনসেপ্ট ও টপিক পড়তে পারলে এইখান থেকে ১টা সৃজনশীল
নিশ্চিত। কনসেপ্ট ও টপিক সমূহ ভালোভাবে পড়তে কুইকনোট চেক করো।
২য় অধ্যায়ের ফাইনাল প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন সমূহের তালিকা
দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
(NB: সকল অধ্যায়ের বোর্ড তালিকা সমূহ ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টার পর দেখা যাবে)
অধ্যায়-৩/ বীজগাণিতিক রাশি (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
যে কনসেপ্ট গুলো থেকে ১০০% প্রশ্ন পাবে,
- মান নির্ণয় (ঘাত ৫)
- বর্গ ও ঘনমূল (x= √a + √b এই ফরমেটে চলকের মান বের করা)
- ভাগশেষ উপপাদ্য (উৎপাদক বিশ্লেষণ ও ধ্রুবক পদের মান নির্ণয়)
- সরলীকরণ (একাধিক রাশির গুণফল বা ভাগফল সরল করা)
গুরুত্বপূর্ণ টপিকগুলো যা তোমার জানা ও চর্চা করা প্রয়োজন,
- বর্গ ও ঘন সংবলিত সূত্রাবলি এবং মান নির্ণয় (উদাঃ অনুসিদ্ধান্ত প্রয়োগ করে x²+⅟x² বা x³+⅟x³ জাতীয় রাশির মান নির্ণয়)
- উৎপাদকে বিশ্লেষণ (মধ্যপদ বিভাজন (Middle Term) এবং বিশেষ করে ভাগশেষ উপপাদ্যের প্রয়োগ)
- ভাগশেষ উপপাদ্য (ফাংশন): বহুপদী রাশির উৎপাদক নির্ণয় এবং f(a) = 0 ধরে অজ্ঞাত চলকের মান বের করা
- বীজগাণিতিক রাশি গঠন ও সরলীকরণ: (উদাঃ উদ্দীপকের তথ্য অনুযায়ী সমীকরণ গঠন এবং সমাধান করা)
এই অধ্যায়টি বীজগণিত বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়
থেকে ১০০% নিশ্চয়তা দিয়ে একটা সৃজনশীল আসবেই। তবে অধিক সম্ভবনা এই
অধ্যায় থেকে সেট অধ্যায়ের সাথে প্রশ্ন মিক্স হওয়ার বিশেষ করে ফাংশনের
জন্য। তাই ২য় অধ্যায়কে সৃজনশীলের জন্য টার্গেট করলেও এই অধ্যায়ের
ব্যাসিক সম্পর্কে ও বিশেষ করে শুধু ২য় অধ্যায় থেকে উত্তরের টার্গেট
করলে এই অধ্যায়ের ভাগশেষ উপপাদ্য সম্পর্কে বিশেষ ধারণা রাখা দরকার।
কনসেপ্ট ও টপিক সমূহ ভালোভাবে পড়তে পেজের নিচের কুইকনোট চেক করো।
৩য় অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন
সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-১১/ বীজগনিতিক অনুপাত ও সমানুপাত (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
যে কনসেপ্ট গুলো থেকে ১০০% প্রশ্ন পাবে,
- যোজন-বিয়োজন (বর্গমূল সংবলিত সমীকরণ সমাধান ও প্রমাণ)
- ক্রমিক সমানুপাতী (b² = ac ধরে বামপক্ষ ও ডানপক্ষ প্রমাণ)
- অনুপাতের রূপান্তর
- বাস্তব সংখ্যা (অনুপাত ব্যবহার করে ক্ষেত্রফল বা সংখ্যা নির্ণয়)
গুরুত্বপূর্ণ টপিকগুলো যা তোমার জানা ও চর্চা করা প্রয়োজন,
- অনুপাতের রূপান্তর বিধি (বিশেষ করে যোজন-বিয়োজন প্রক্রিয়ার ব্যবহার)
- ক্রমিক সমানুপাতী (যদি a, b, c ক্রমিক সমানুপাতী হয়, তবে b² = ac এই ধারণা ব্যবহার করে গাণিতিক প্রমাণ)
- বীজগাণিতীয় অনুপাত ও সমানুপাত গঠন (উদ্দীপকের বাস্তব সমস্যা বা সমীকরণ থেকে অনুপাত গঠন করা)
- ধারাবাহিক অনুপাত (একাধিক অনুপাতকে একীভূত করে বাস্তব সমস্যার সমাধান)
বীজগনিত বিভাগের সর্বশেষ অধ্যায় এই অধ্যায়।
১১শ অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন
সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
বিভাগীয় ফাইনাল সাজেশন
বীজগনিত বিভাগ থেকে ২টি প্রশ্ন আসবে এবং সর্বনিম্ন ১টির
উত্তর করতে হবে। এর জন্য ২য় ও ৩য় অধ্যায় পড়া যথেষ্ঠ, এখান থেকে
১-২টি প্রশ্ন পাবে। এবং ব্যাকাপ হিসেবে ১১শ অধ্যায়ের "যোজন-বিয়োজন
(উদাহরণ ৭-১১)" পড়া নিবে। পড়াকে আরো সহজ ও দ্রুত করতে কুইকনোট থেকে
পড়ে নেওয়া শ্রেয়।
খ - জ্যামিতি
অধ্যায়-৭/ ব্যবহারিক জ্যামিতি (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
যে কনসেপ্ট গুলো থেকে ১০০% প্রশ্ন পাবে,
- পরিসীমা ও দুটি কোণ দিয়ে ত্রিভুজ অঙ্কন
- কর্ণ ও কোণ ব্যবহার করে সামান্তরিক বা রম্বস অঙ্কন
- বাহু ও কোণ ব্যবহার করে ট্রাপিজিয়াম অঙ্কন
- দুই বাহুর সমষ্টি বা অন্তর দিয়ে ত্রিভুজ অঙ্কন
গুরুত্বপূর্ণ টপিকগুলো যা তোমার জানা ও চর্চা করা প্রয়োজন,
- ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য
- চতুর্ভুজ ও সামান্তরিক অঙ্কন
- বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম
গুরুত্বপূর্ণ সম্পাদ্য,
- সম্পাদ্য ৩ (২০১৭-২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর বোর্ড প্রশ্নে ছিল)
- অনুশীলনী ৭.২ (১৫ নং) (২০১৮-২৩ সাল পর্যন্ত কোনো না কোনো বোর্ডে প্রতিবছর প্রশ্নে ছিল)
- সম্পাদ্য ২ ও ৫ (২০১৮-২৩ সাল পর্যন্ত কিছু বোর্ডে প্রতিবছর প্রশ্নে ছিল)
এই অধ্যায়টি জ্যামিতি বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই
বিভাগ থেকে ২টি প্রশ্ন আসবে এবং এই অধ্যায় থেকে ৯৫% নিশ্চয়তা দিয়ে
একটা সৃজনশীল আসবেই। উপরের ৭টি কনসেপ্ট ও টপিক, এবং সম্পাদ্য সমূহ
আয়ত্ত করলে এই বিভাগের ১টি সৃজনশীল অনায়াসে উত্তর করতে পারবে।
কনসেপ্ট ও টপিক সমূহ সহজের আয়ত্ত করতে কুইকনোট পড়ে নাও।
৭ম অধ্যায়ের ফাইনাল প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন সমূহের
তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
অধ্যায়-৮/ বৃত্ত (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
যে কনসেপ্ট গুলো থেকে ১০০% প্রশ্ন পাবে,
- কেন্দ্রস্থ কোণ = 2x বৃত্তস্থ কোণ
- পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন
- বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ
- বহিঃস্থ বিন্দুর স্পর্শক প্রমাণ
গুরুত্বপূর্ণ টপিকগুলো যা তোমার জানা ও চর্চা করা প্রয়োজন,
- বৃত্ত সংক্রান্ত উপপাদ্য (কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ)
- বৃত্তস্থ চতুর্ভুজ: বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ (উপপাদ্য ২৩)
- বৃত্তের স্পর্শক: বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব (উপপাদ্য ২৫) এবং বহিঃস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয়ের দৈর্ঘ্য সমান
- বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য: বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন এবং ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত ও বহির্বৃত্ত অঙ্কন
গুরুত্বপূর্ণ উপপাদ্য,
- উপপাদ্য ২০, ২৩, ২৫, ২৬
গুরুত্বপূর্ণ সম্পাদ্য (অঙ্কনের জন্য),
এই অংশ থেকে গ-নাম্বারে একটি প্রশ্ন প্রায়
নিশ্চিত থাকে
- সম্পাদ্য ৯: কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো
- সম্পাদ্য ১০: কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো
- সম্পাদ্য ১১: কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করো
- বৃত্তের স্পর্শক: বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করো
এই অধ্যায়টি বীজগণিত বিভাগের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কারণ
এই অধ্যায় থেকে ১০০% নিশ্চয়তা দিয়ে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল
আসবেই। এবং যাদের ৭ম অধ্যায়ে সমস্যা আছে তারা এই অধ্যায় থেকে
১টি সৃজনশীল করতে পারবে। উপরে দেওয়া কনসেপ্ট, টপিকগুলো কুইকনোট
থেকে ভালো ভাবে আয়ত্ত করে ও উপপাদ্য ও সম্পাদ্য গুলো পড়লে এই
অধ্যায় থেকে একটি ১টি সৃজনশীল ১০০% কমন থাকবে।
৮ম অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন
সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক
করো।
বিভাগীয় ফাইনাল সাজেশন
জ্যামিতি বিভাগ থেকে ২টি প্রশ্ন আসবে এবং সর্বনিম্ন ১টির
উত্তর করতে হবে। তবে বুদ্ধিমান সিদ্ধান্ত হচ্ছে এই বিভাগ
থেকে ২টি সৃজনশীলের উত্তর দেওয়া এর জন্য দুইটি অধ্যায়ই
ভালো ভাবে পড়তে হবে। এই বিভাগ থেকে ২টি সৃজনশীলের উত্তর
করতে পারলে পরবর্তীতে খাতা রিভিশন দেওয়ার মত সময় পাওয়া
যাবে। অন্যদিকে পরিসংখ্যান থেকে দুই সৃজনশীল লেখতে গেলে
অধিক সময় চলে যাবে। কোন শিক্ষার্থী ১টি সৃজনশীলের উত্তর
করতে চাইলে "বৃত্ত" অধ্যায়ের প্রস্তুতি নেওয়া তুলনামূলক ভাবে ভালো
কারণ এই অধ্যায় থেকে ১টি পূর্ণাঙ্গ সৃজনশীল পাবে। এছাড়া
সহজে ও কম সময়ের জ্যামিতির প্রস্তুতি নিতে কুইকনোট পড়ে
নাও।
গ - ত্রিকোণমিতি
অধ্যায়-৯/ ত্রিকোণমিতিক অনুপাত (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
যে কনসেপ্ট গুলো থেকে ১০০% প্রশ্ন পাবে,
- সমীকরণ সমাধান (sin/cos)
- অভেদাবলি প্রমাণ
- A ও B কোণের মান নির্ণয়
- জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয়
গুরুত্বপূর্ণ টপিকগুলো যা তোমার জানা ও চর্চা করা
প্রয়োজন,
- ত্রিকোণমিতিক অভেদাবলি (সূত্রাবলি ব্যবহার করে প্রমাণ করা (sin^2θ + cos^2θ = 1 ইত্যাদি)
- 30°, 45°, 60° কোণের ত্রিকোণমিতিক মান নির্ণয় ও প্রয়োগ।
- ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান
- সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত (সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ব্যবহার করে মান বের করা)
গুরুত্বপূর্ণ টিপস্,
- ত্রিকোণমিতিক টেবিল, 0° থেকে 90° পর্যন্ত মানগুলো মাথায় রাখো, এখান থেকে MCQ-তেও ২-৩টি প্রশ্ন আসে। (কুইকনোট সবগুলো পেয়ে যাবে)
গ-বিভাগের জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান
থেকে ১০০% একটি সৃজনশীল পাবে এবং উপরের কনসেপ্ট ও টপিক
গুলো পড়লে এখান থেকে প্রশ্নের উত্তর করা সম্ভব। তোমার
প্রস্তুতি মজবুত করতে কুইকনোট থেকে সহজ সূত্র-ত্রিকোণমিতিক
টেবিল লিস্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কনসেপ্ট সহজ ভাষায়
পড়ে নিতে পারবে।
৯ম অধ্যায়ের ফাইনাল প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ
বোর্ডপ্রশ্ন সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে
ক্লিক করো।
অধ্যায়-১৬/ পরিমিতি (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
যে কনসেপ্ট গুলো থেকে ১০০% প্রশ্ন পাবে,
- বেলন ও আয়তাকার ঘনবস্তু
- বৃত্ত ও বৃত্তকলা
- সমবাহু ও বিষমবাহু ত্রিভুজ
- ট্রাপিজিয়াম ও রম্বস
গুরুত্বপূর্ণ টপিকগুলো যা তোমার জানা ও চর্চা করা
প্রয়োজন,
- ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল (সমবাহু, বিষমবাহু ত্রিভুজ)
- চতুর্ভুজক্ষেত্রের ক্ষেত্রফল (সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ও পরিসীমা)
- বৃত্ত সংক্রান্ত পরিমাপ (বৃত্তের পরিধি, বৃত্তাংশের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল)
- ঘনবস্তু (আয়তাকার ঘনবস্তু, বেলন (Cylinder) এবং কোণকের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়)
এই অধ্যায়টি বীজগণিত বিভাগের জন্য গুরুত্বপূর্ণ তবে এই
অধ্যায় তুলনামূলক সূত্রমূলক বেশি ও বড়। এই অধ্যায় থেকে
১টি সৃজনশীল পরীক্ষায় আসবে। উপরে দেওয়া কনসেপ্ট,
টপিকগুলো কুইকনোট থেকে ভালো ভাবে আয়ত্ত করে ও
গুরুত্বপূর্ণ ব্যাসিক পয়েন্ট গুলো পড়লে এই অধ্যায় থেকে
একটি ১টি সৃজনশীল ১০০% কমন পাওয়া সহজ হবে।
১৬শ অধ্যায়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ
বোর্ডপ্রশ্ন সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে
নিচের বাটনে ক্লিক করো।
বিভাগীয় ফাইনাল সাজেশন
ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ থেকে ২টির মধ্য থেকে
সর্বনিম্ন ১টির উত্তর করতে হবে। এখান থেকে ১টি
উত্তর করাই শ্রেয় এবং ২টি অধ্যায়ের থেকে ৯ম
অধ্যায়ের প্রস্তুতি নেওয়া বেশি সহজ হবে ও ৯ম
অধ্যায় থেকে ১টি পূর্ণাঙ্গ সৃজনশীল ৯৫% নিশ্চিত
আসবে। পাশাপাশী ১৬ অধ্যায়ের (পরিমিতি) চারটি অনুশীলনী (১৬.১-১৬.৪)
পড়ার চেয়ে ৯ম অধ্যায়ের দুটি অনুশীলনী (৯.১ ও ৯.২)
আয়ত্ত করা অনেক বেশি সময় সাশ্রয়ী হবে। উভয় অধ্যায়ের
প্রস্তুতির জন্য নিচের বাটন থেকে কুইক নোট পড়ে নিতে
পারবে।
ঘ - পরিসংখ্যান
অধ্যায়-১৭/ পরিসংখ্যান (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
যে কনসেপ্ট গুলো থেকে ১০০% প্রশ্ন পাবে,
- সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়
- বহুভুজ অঙ্কন
- মধ্যক, প্রচুরক নির্ণয়
- আয়তলেখ ও অজিভ রেখা
পরিসংখ্যান থেকে এই ৪টি কনসেপ্ট জানা থাকলে ২টি সৃজনশীল প্রশ্ন ১০০% কমন পাবে। এইখান থেকে ২টির উত্তর করা সময়ের জন্য ঝুকিপূর্ণ তবে অন্যান্য অধ্যায়ে দুর্বলতা থাকলে এইখান থেকে ২টি প্রশ্নের উত্তর করা শিক্ষার্থীর জন্য সুবিধাজনক হবে। কুইকনোটে সকল প্রয়োজনীয় সূত্র, নির্ণয় পদ্ধতি ও সহজ ভাষায় কন্সেপ্টের ব্যাখ্যা দেওয়া আছে যা পরীক্ষার আগে দেখে গেলে তোমার জন্য সব কিছু মাথায় রাখা সহজ হবে।
১৭শ অধ্যায়ের ফাইনাল প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বোর্ডপ্রশ্ন সমূহের তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো।
প্রস্তুতির অধ্যায়ভিত্তিক রোডম্যাপ
গনিত পরীক্ষার জন্য সিলেবাসের সবগুলো অধ্যায়ই গুরুত্বপূর্ণ তবে প্রশ্নের ধরণ ও অধ্যায়ের গুরুত্বের উপর ভিত্তিক করে ৩টি রোড ম্যাপে তুমি তোমার পড়া শুরু করতে পারো।
তোমার যদি সৃজনশীল প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, ২য়+৩য় অধ্যায় > ৭ম+৮ম বা ৭ম/৮ম অধ্যায় > ৯ম অধ্যায় > ও ১৭ অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে।
তোমার যদি বহুনির্বাচনি প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, MCQ Test সেকশন থেকে পূর্ববর্তী ৫ বছরের বহুনির্বাচনি প্রশ্ন গুলো প্র্যাক্টিস করবে। সময় কম থাকলে প্রতি অধ্যায়ের দেওয়া বোর্ড তালিকা গুলোর বোর্ড প্রশ্ন গুলোর বহুনির্বাচনি প্রশ্ন গুলো প্র্যাক্টিস করবে।
তোমার যদি বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নে সমস্যা থেকে থাকে বা পুরো সিলেবাস বাকি থেকে থাকে তাহলে, ২য়+৩য় অধ্যায় > ৭ম+৮ম বা ৭ম/৮ম অধ্যায় > ৯ম অধ্যায় > ও ১৭ অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এরপর পূর্ববর্তী বহুনির্বাচনি প্রশ্ন গুলোর প্র্যাক্টিস করবে।
তোমার যদি বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নে সমস্যা থেকে থাকে বা পুরো সিলেবাস বাকি থেকে থাকে তাহলে, ২য়+৩য় অধ্যায় > ৭ম+৮ম বা ৭ম/৮ম অধ্যায় > ৯ম অধ্যায় > ও ১৭ অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এরপর পূর্ববর্তী বহুনির্বাচনি প্রশ্ন গুলোর প্র্যাক্টিস করবে।
কুইক নোট
"অধ্যায়" এর থেকে কুইক নোটের মধ্যে গনিতের তোমাদের প্রশ্নভিত্তিক সকল
টপিককে সুগঠিত ভাবে সাজিয়ে ইম্পোর্টেন্ট পয়েন্ট, মূল কনসেপ্ট(সহজ ভাষায়),
সূত্র-সমীকরণ-অঙ্কন এর লিস্ট, পরীক্ষার হলে সহজে মনে রাখার উপায় ও কঠিন শব্দ-সূত্র-নাম তালিকা
সহ নোট করে দেওয়া হয়েছে। কুইকনোট দেখতে নিচের বাটনে ক্লিক করো।
(কুইকনোট সমূহ ১২-১৫ ফেব্রুয়ারিতে অ্যাড করা হবে)
বর্ণনামূলক প্রশ্নের দিকনির্দেশনা
গনিত পরীক্ষায় মোট ২০ মার্কে ১০টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে।
অধ্যায়ভিত্তিক সকল গুরুত্বপূর্ণ বর্ণনা মূলক প্রশ্ন পড়তে নিচের বাটনে
ক্লিক করো।
সাজেশন খুঁজো