বাংলা প্রথম পত্র
এসএসসি ২০২৬ সালের পরীক্ষার জন্য অধ্যায় কৃতক এই সাজেশনে বিগত ৫ বছরের প্রশ্নের নিখুঁত বিশ্লেষণ, ৫ জনের অধিক শিক্ষকের মতামত ও অধ্যায়ের ডাটা এনালাইসিসের উপর ভিত্তিক করে তৈরি করা। তথাপি নিম্নে দেওয়া সাজেশনটি বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সহায়তা করবে।
সম্পূর্ণ সাজেশনটির সূচিপত্রঃ
- একজনরে মানবন্ঠন ও সিলেবাস
- সম্পূর্ণ কমন পেতে সাজেশন অনুসরণের দিক-নির্দেশনা
- CQ এর জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ গদ্য ও পদ্য
- MCQ এর জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ গদ্য ও পদ্য
- গুরুত্বপূর্ণ এনালাইসিস
- ফাইনাল সাজেশন
- SQ এর জন্য দিকনির্দেশনা
- পিডিএফ ডাউনলোড
একনজরে মানবন্ঠন ও সিলেবাসঃ
বাংলা ১ম পত্রে তোমাদেরকে মোট ৫টি সৃজনশীল, ১০টি বর্ণনামূলক প্রশ্ন ও ৩০টি বহুনির্বাচনি উত্তর করতে হবে। এর মধ্যে গদ্য থেকে ২টি সৃজনশীল গদ্য ও ২টি পদ্য থেকে উত্তর করে মোট ৫টি সৃজনশীলের উত্তর করতে হবে। মাধ্যমিক বোর্ডকৃত দেওয়া সিলেবাস ও মানবন্ঠন ডাউনলোড করে দেখতে নিচের ২টি বাটনে ক্লিক করো।
সাজেশন অনুসরণের নির্দেশনা
শিক্ষার্থীদের মধ্যে অনেকের ভিতর দেখা যায় সাজেশন জানে ঠিকি তবে প্রকৃতভাবে সাজেশন অনুসরণ না করায় কমন পেয়েও লেখে আসতে পারে না। অধ্যায়ের সাজেশন সমূহ সুগঠিত ভাবে দেওয়া থাকে। তাই নিচের নির্দেশনা মত সাজেশন ফলো করতে পারলে তোমার জন্য ১০০% সঠিক উত্তর করা সহজতর হবে।
- সাজেশন পত্রটি সম্পূর্ণ পড়া শেষে অবশ্যই তোমার ফোনে এককপি PDF ফাইল ডাউনলোড করে নিবে। একদম নিচে ডাউনলোডের অপশন দেওয়া আছে। এতে করে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো টেকনিকাল সমস্যা বা তোমার ইন্টারনেট বিচ্ছিন্নতা দেখা দিলে তোমার সমস্যা হবে না।
- সাজেশনে CQ, MCQ এর জন্য আলাদা ভাবে সাজেশন দেওয়া আছে। এরপর কোন অধ্যায় থেকে বিগত বছরে কিভাবে প্রশ্ন এসেছে তা উল্লেখ করা আছে। এবং পরিশেষে কোন কোন চ্যাপ্টার পড়লে উভয় ক্ষেত্রে লাভবান হবে তা উল্লেখ করা আছে। তোমার সিলেবাস সম্পূর্ণ বা আংশিক বাকি থাকলে অবশ্যই আগে পরিশেষের অংশে দেওয়া চ্যাপ্টার গুলো শেষ করবে এরপর সম্পূর্ণ সাজেশন শেষ করবে।
- প্রস্তুতি শুরু করার সময় তোমার পড়াকে ২টি শর্তে ভাগ করবে।
১। যখন কোনো চ্যাপ্টার পড়বে তখন শুধু সেই চ্যাপ্টারই পড়বে অন্যান্য চ্যাপ্টারের চিন্তা নিবে না।
২। চ্যাপ্টারের জন্য যখন CQ প্র্যাক্টিস করবে তখন শুধু CQ করবে এবং যখন MCQ করবে তখন শুধু MCQ করবে। CQ প্র্যাক্টিসের সময় যখন "ক" ও "খ" প্র্যাক্টিস করবে তখন শুধু "ক" ও "খ" প্র্যাক্টিস করবে, একই ভাবে "গ" ও "ঘ" এর সময় শুধু "গ" ও "ঘ" প্র্যাক্টিস করবে। - সাজেশনে দেওয়া চ্যাপ্টার গুলোর কুইক-নোট অধ্যায়ের ওয়েবসাইটে দেওয়া আছে। কুইক-নোটে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যাসিক ও পরীক্ষার হলে দ্রুত মনে করার নোট দেওয়া আছে যা তোমার প্রস্তুতি নেওয়ার সময় বাঁচাবে। অবশ্যই কুইক-নোট গুলো দেখে নিবে।
- বর্ণনা মূলক প্রশ্ন ও MCQ TEST এর জন্য আলাদা সেকশন করা আছে ওয়েবসাইটে। সেখানে পরীক্ষা কেন্দ্রিক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বর্ণনা-মূলক-প্রশ্ন ও MCQ দেওয়া আছে। প্রস্তুতি সর্বোচ্চ মজবুজ করতে সেগুলো দেখে নিবে।
CQ এর জন্য গদ্য ও পদ্য
গদ্যঃ
গদ্যাংশ থেকে সর্বনিম্ন ২টি থেকে ৩টি প্রশ্নের উত্তর করতে পারবে। সেখানে এই অংশ থেকে প্রায় শতভাগ নিশ্চিত যে যে চ্যাপ্টার থেকে পরীক্ষার হলে প্রশ্ন পাবে,
- সুভা
- বইপড়া
- আম আঁটির ভেঁপু
- মানুষ মুহাম্মদ (সা.)
- শিক্ষা ও মনুষ্যত্ব
এগুলো পড়ে গেলে এখান থেকে ৩টি প্রশ্ন উত্তর করে আসতে পারবে। এছাড়া সতর্কতার জন্য,
- প্রত্যুপকার অথবা
- নিমগাছ
যেকোনো একটি পড়ে যেতে পারো।
পদ্যঃ
পদ্যাংশ থেকেও সর্বনিম্ন ২টি থেকে ৩টি প্রশ্নের উত্তর করতে পারবে। সেখানে এই অংশ থেকে প্রায় শতভাগ নিশ্চিত যে যে চ্যাপ্টার থেকে পরীক্ষার হলে প্রশ্ন পাবে,
- কপোতাক্ষ নদ
- সেইদিন এই মাঠ
- তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
তাছাড়া সর্বোচ্চ গুরুত্বের তালিকায় আরো ২টি চ্যাপ্টার উল্লেখ করা যায় যা পূর্বে তেমন আসে নাই কিন্তু গুরুত্বপূর্ণ,
- উমর ফারুক
- বোশেখ
উপরে উল্লেখিত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ৮ থেকে ১২টি চ্যাপ্টারের ভিতর থেকেই সর্বনিম্ন ৭টি সৃজনশীল পরীক্ষার হলে পাবে (ইনশাআল্লাহ)।
MCQ এর জন্য গদ্য ও পদ্য
গদ্যাংশ ও পদ্যাংশ থেকে বহুনির্বাচনী প্রায় সমপরিমাণে এসে থাকে প্রতি বছর। তোমাকে মোট ৩০টি বহুনির্বাচনির সঠিক উত্তর করতে হবে।
গদ্যঃ
গদ্যাংশ থেকে বহুনির্বাচনির জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো,
- শিক্ষা ও মনুষ্যত্ব
- সুভা
- বইপড়া
- নিমগাছ
- প্রবাস বন্ধু
- আম আঁটির ভেঁপু
এছাড়া অতিরিক্ত সময় থাকলে আরো পড়ে নিতে পারো,
- প্রত্যাপকার বা একুশের গল্প
পদ্যঃ
পদ্যাংশ থেকে বহুনির্বাচনির জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো,
- কপোতাক্ষ নদ
- সেইদিন এই মাঠ
- বৃষ্টি
- আমি কোনো আগন্তুক নই
- তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
- জীবন বিনিময়
পরিশেষে
যে চ্যাপ্টার গুলো পড়লে CQ+MCQ একসাথে কমন পাবে, (এগুলো সবার আগে প্রস্তুত করবে)
গদ্যঃ
- সুভা
- বইপড়া
- আম আঁটির ভেঁপু
- মানুষ মুহাম্মদ (সা.)
- নিমগাছ
- শিক্ষা ও মনুষ্যত্ব
পদ্যঃ
- কপোতাক্ষ নদ
- সেইদিন এই মাঠ
- তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
- আমি কোনো আগুন্তুক নই
এনালাইসিস
এ অংশ উপরের দেওয়া চ্যাপ্টার গুলো বিগত ৫ বছরে প্রায় কতবার এসএসসি পরীক্ষার প্রশ্নে এসেছে তা উল্লেখ করে চ্যাপ্টারের গুরুত্ব বোঝানো হবে।
| বিষয়ের নাম | মোট CQ | মোট MCQ | ২০২৪(যতগুলো বোর্ডে এসেছে) | ২০২২ | ২০২০ |
|---|---|---|---|---|---|
| সুভা | ২২ | ৬৬ | ৪ | ৬ | ৭ |
| বইপড়া | ২১ | ৬৫ | ৬ | ৩ | ৫ |
| আম আঁটির ভেঁপু | ১৯ | ৬৮ | ৫ | ৩ | ১ |
| মানুষ মুহাম্মদ (সা.) | ৯ | ৬৫ | ২ | ৩ | ১ |
| শিক্ষা ও মনুষ্যত্ব | ২৪ | ৮০ | ২ | ৯ | ৫ |
| প্রত্যুপকার | নতুন যুক্ত করা হয়েছে | ||||
| নিমগাছ | ১৮ | ৬৮ | ০ | ৬ | ৩ |
| কপোতাক্ষ নদ | ২২ | ৭৪ | ৭ | ২ | ৫ |
| সেইদিন এই মাঠ | ১১ | ৫২ | ০ | ৪ | ০ |
| তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা | ১১ | ৬৭ | ৪ | ৬ | ৭ |
| আমি কোনো আগন্তুক নই | ৩ | ৪০ | ৫ | ৩ | ১ |
ফাইনাল সাজেশন
প্রথমে গদ্য দিয়ে শুরু করবে এবং টার্গেট রাখবে গদ্য থেকে ৩টা সৃজনশীল করার। এতে তোমার জন্য বহুনির্বাচনিতে কমন পাওয়ার হার বাড়বে। এরপর প্রতিটি গদ্য পুরো (MCQ ও CQ) শেষ হওয়ার পর পদ্য পড়া শুরু করবে। গদ্য-পদ্য সহজে মনে রাখার জন্য ও গুরুত্বপূর্ণ ব্যাসিক দেখে দ্রুত চ্যাপ্টার শেষ করার জন্য নিচে কুইক-নোটের লিংক দেওয়া হলোঃSQ এর জন্য দিকনির্দেশনা
বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন গুলো নিচে দেওয়া লিংক থেকে সরাসরি পড়ে নিতে পারবে। (এখানে সময়ের সাথে সাথে আরো প্রশ্ন অ্যাড হতে পারে তাই পরীক্ষার আগে অবশ্যই ওয়েবসাইট দেখে নিবে)
সাজেশন খুঁজো